নিজস্ব সংবাদদাতা : বন্যপ্রাণীর দেহাংশ পাচারে করতে গিয়ে গ্রেফতার শিলিগুড়ির এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ওই পাচারকারীকে গ্রেফতার করলো বন দপ্তর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। বন বিভাগের সূত্রে জানা গেছে, ধৃতের নাম রাকেশ বরাইক। সে শিলিগুড়ি সংলগ্ন গুলমা চা বাগান ঘেষা তিনলাইনের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক চুরি ও লুঠের অভিযোগ রয়েছে। সেই সময় তাকে গ্রেপ্তার করেছিল প্রধাননগর থানার পুলিশ। অনেকদিন ধরেই বনদপ্তরের কর্মীরা তার সন্ধানে ছিল। গোপন সূত্রে খোঁজ পেয়ে সোমবার রাতে তাকে আটক করলে কর্মীরা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি সম্বর হরিণের সিং উদ্ধার করা হয়। মঙ্গলবার তাকে জেলা আদালতে তোলা হয়।
বনবিভাগ জানিয়েছে , প্রাথমিক তদন্তে জানা গেছে জেল থেকে ছাড়া পাবার পরই ধৃত ইন্দো – নেপাল সীমান্তে বন্যপ্রাণ ও তাদের দেহাংশ পাচারের কাজ শুরু করে। গোপনসূত্রে তার খবর পেয়েই সুকন্যা রেঞ্জের রেঞ্জার দীপক রেইসলি তার টিম নিয়ে বিশেষ অভিযান চালিয়ে হাতেনাতে পাচারকারীকে ধরে ফেলে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় আর কে কে তার সাথে জড়িত তা এখনও খতিয়ে দেখছে বনদপ্তর।







