নিজস্ব সংবাদদাতা : গরমের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গতকালই শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় স্কুল খোলার। কিন্তু তার ঠিক পরেই দিনেই সিদ্ধান্ত পাল্টে গেল।
৫ জুন খুলছে না আর স্কুল। আরও বের গেল গরমের ছুটি। ৫, ৭ জুনের বদলে ১৫ জুন পর্যন্ত বাড়ল গরমের ছুটি। ৫ জুন খোলার কথা ছিল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুল। ৭ জুন থেকে খোলার কথা ছিল প্রাথমিক স্কুল।
বলাই বাহুল্য এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে গরম। এছাড়াও আবার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাই আগেভাগেই ছাত্র-ছাত্রীদের জন্য এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।







