কালাজ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন অবধেশ পাসোয়ান। তিনি বিহারের বাসিন্দা। কিন্তু গত কয়েকমাস ধরে হাওড়া জেলার বালিতে থাকছেন। পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। গতকাল সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, প্রায় মাসখানেক ধরে অবধেশ জ্বরে ভুগছিলেন। তারপর পরিবারের লোকেরা তাকে হাওড়ার হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে রোগীকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে পরীক্ষা করে জানা যায় তিনি কালাজ্বর আক্রান্ত। চিকিৎসকদের সুপারিশ মেনে শেষমেশ তাকে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের আইসিইউতে ভর্তি করা হয়। তারপরই চিকিৎসকরা ওই রোগীকে মৃত বলে ঘোষণা করেন। ওই রোগীর রোগ সংক্রান্ত যাবতীয় রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের জমা করা হয়েছে।
এই প্রসঙ্গে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, প্রায় নির্মূল হয়ে যাওয়া রোগ আবার ফিরে এসেছে রাজ্যে। মূলত, ঝাড়খন্ড, বিহার এই সকল জায়গায় এই রোগের উপদ্রব বেশি। অবধেশের ছোটবেলাতেও একবার কালাজ্বর হয়েছিল। আর অবধেশ যেহেতু মাত্র কয়েক মাস আগে বিহার থেকে এই রাজ্যে এসেছেন তো তার মধ্যে এই রোগ আগে থেকেই নিহিত ছিল।







