রাজ্য

দমদম ক্যান্টনমেন্ট লাইনে রেল অবরোধ। চরম ভোগান্তির মুখে যাত্রীরা

দীর্ঘদিন ধরে জেশপ কারখানা বন্ধ। সেই প্রতিবাদ এ আইএনটিটিইউসি পরিচালিত শ্রমিক সংগঠন বসেছে।সকাল ১১ টা ১০ মিনিট থেকে শুরু হয়েছে তাদের এই অবরোধ। ক্যান্টনমেন্ট স্টেশন এর কাছে রেললাইনে বসে চলছে এই বিক্ষোভ। তাদের হাতে রয়েছে মমতা ব্যানার্জীর ছবি দেওয়া পোষ্টার। তাদের দাবি অবিলম্বে খুলতে হবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জেশপ কারখানা।

বিক্ষপের জেরে চরম ভোগান্তির মুখে পড়েছে বারাসাত শিয়ালদহ লাইনের যাত্রীরা। বিক্ষোভ শুরুর পর থেকেই বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। তাদের দাবি এর আগেও এই কারখানা খোলার জন্য তারা অনেক আবেদন জানিয়েছিল। তাও কোন সদর উত্তর না পাওয়ায় অবশেষে এই রাস্তা বেছে নিয়েছে তারা। এই লাইন দিয়ে যাতায়াত করে মধ্যমগ্রাম,দত্তপুকুর, বারাসাত, বসিরহাট, বনগাঁ, হাবড়া গামি ট্রেন। এই লাইন থেকে রোজ যাতায়াত করে কয়েক হাজার যাত্রী। দৈনিক কাজে যাওয়া আসার জন্য সবারই প্রধান পছন্দ হলো এই ট্রেন। অল্প টাকায় ও অল্প খরচে যাওয়া যায় এর মাধ্যমে। তবে আজ এই অবরোধের জেরে বিপদের মুখে পড়েছে তারা। এর মধ্যে এমন অনেক যাত্রী আছেন যারা সময় মতো কাছে না পৌঁছলে সেই দিন তাদের সংসার চলে না। তাই তাদের কাছে এটা ভয়ংকর বিপদের সমান।

যেকোনো অভিযোগের প্রতিবাদ জানাতেই সব সময় কেন ট্রেন অবরোধ হয়? সেই ট্রেন অবরোধ কি করে মেনে নেয় পুলিশ প্রশাসন? এই প্রশ্নই তুলছে হাজার হাজার যাত্রীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.