Uncategorizedরাজ্য

১৯ ঘন্টা ধরে ম্যারাথন তল্লাশি চললো রথীন ঘোষের বাড়িতে!

গতকাল সকালে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। প্রায় ১৯ ঘণ্টা ধরে চলতে থাকে ম্যারাথন তল্লাশি। তছনছ করে খোঁজাখুঁজি করেও খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে তদন্ত আধিকারিকদের বলে জানিয়েছেন রথীন বাবু।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত পুলিশি হেফাজতে আছে অয়ন শীল। তার কথা অনুযায়ী পুরসভাগুলিতেও নানাভাবে দূর্নীতি হয়েছে। সেই অভিযোগে ইডি ও সিবিআই অয়ন শীলের অফিস থেকে তথ্য সংগ্রহ করতে গিয়ে রথীন ঘোষের নাম পায়। তিনি মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি রাজ্যের খাদ্যমন্ত্রী। তারপরেই রথিনবাবুর বাড়িতে শুরু হয় তল্লাশি অভিযান।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টা নাগাদ রথীনবাবুর মধ্যমগ্রামের বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। আর তদন্ত শেষ করে তারা বাইরে বেরোয় রাত দেড়টা নাগাদ। এই বিষয়ে রথীন ঘোষ বলেন, ” আমি রাজ্যের মন্ত্রী। আমার বাড়িতে ইডি হানা দেবে শুনে বহু লোক জড়ো হয়েছে। আমি তদন্তকারীদের তাদের কাজে সাহায্য করেছি। তাদের প্রশ্নের উত্তর দিয়েছি। কিন্তু তারা কিছুই পাননি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.