রাজ্য

এসআইআর আতঙ্কে রেললাইনে রিকশাচালকের আত্মহত্যার চেষ্টা, পরিবারের অভিযোগ—ঠিকমতো চিকিৎসাও পাননি অশোক সর্দার

বেলঘড়িয়া এক্সপ্রেস–এর নিচের রেল লাইনে আত্মহত্যার চেষ্টা করে জখম বছর ষাটের অশোক সর্দার। পেশায় রিকশাচালক অশোকবাবুর পরিবার জানিয়েছে, এসআইআর ঘোষণার পর থেকেই তিনি গভীর মানসিক চাপে ভুগছিলেন। দিনের পর দিন মনমরা হয়ে থাকতেন, কথায় কথায় বলতেন—“মরে গেলে ভালো হয়।” বৃহস্পতিবার রাত ন’টার দিকে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে রেললাইনের দিকে চলে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান।

পরিবারের অভিযোগ, গতকাল রাত থেকে অশোক সর্দার সঠিক চিকিৎসা পাননি। প্রাথমিক চিকিৎসার পর দীর্ঘক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়, তবে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নাকি দেরি হয়েছে। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে পরিবার। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি—রোগীর শারীরিক অবস্থার গুরুত্ব বুঝেই সব জরুরি চিকিৎসা প্রোটোকল অনুসরণ করা হয়েছে।

এদিকে শুক্রবার সকালে অবশেষে অশোক সর্দারকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর, তবে চিকিৎসকেরা আশাবাদী।

পরিবারের আরও অভিযোগ—২০০২ সালের ভোটার তালিকায় অশোকবাবুর মা-বাবার নাম থাকলেও তাঁর নিজের নাম ছিল না। এরপর থেকেই পরিচয় সংশোধন নিয়ে তিনি বারবার সমস্যায় পড়েছেন। এসআইআর ঘোষণার পর সেই আতঙ্ক আরও বেড়ে যায়। ভোটার পরিচয় ভুল থাকার কারণে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়া, নথি সংশোধন, এমনকি দৈনন্দিন প্রয়োজনেও বাধার মুখে পড়ছিলেন তিনি। মানসিক চাপের জেরেই এই চরম সিদ্ধান্ত বলে মনে করছেন পরিবার।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন—একজন সাধারণ মানুষের পরিচয়ের ভুল সংশোধন করতে বছরের পর বছর লড়াই করতে হবে কেন? একটি প্রশাসনিক ত্রুটির কারণে যদি একজন শ্রমজীবী মানুষ রেললাইনে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সিস্টেমের জবাবদিহি কোথায়?

অশোক সর্দারের এই ঘটনা ফের একবার সামনে এনে দিল পরিচয় সংশোধনের জটিলতা, এসআইআর আতঙ্ক এবং সাধারণ মানুষের অসহায়তার চিত্র। চিকিৎসার পর তিনি সুস্থ হন—এটাই এখন একমাত্র কামনা পরিবার ও প্রতিবেশীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.