রাজ্য

রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের বড় উপহার, ৪ শতাংশ বৃদ্ধি হল ডিএ

ফের রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনালো নবান্ন। এ বছরের পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে নয়া চমক দেখা গেল মহার্ঘ্য ভাতা (ডিএ)-তে। এবার সেই ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশের সময় উঠে আসে ডিএ নিয়ে বড় ঘোষণা।

বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। তবে এবার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নতুন ঘোষণায় জানা গেল এক লাফে প্রায় ৪ শতাংশ বাড়তি সুবিধা পেতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা। যার ফলে সেই হার বেড়ে দাঁড়াল ১৮ শতাংশে। বাজেট ঘোষণার আগেই ডিএ বৃদ্ধি নিয়ে আশাবাদী ছিলেন সরকারি কর্মচারীরা। অবশেষে সেই প্রত্যাশাই পূরণ হল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় পশ্চিমবঙ্গের কর্মচারীরা এখনও ৩৫ শতাংশ পিছিয়ে রয়েছেন ডিএ-র হিসাবে। দীর্ঘদিন ধরে এই পার্থক্য মেটানোর দাবি জানিয়ে আন্দোলনে সরব হয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে নতুন ঘোষণা কার্যকর হলে কিছুটা স্বস্তিতে থাকবেন তারা।

পাশাপশি এই বাজেটকে নিয়ে রাজনৈতিক বাড়ছে রাজনৈতিক পারদ। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই পূর্ণাঙ্গ বাজেট অত্যন্ত তৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এই বিধানসভায় বাজেট পেশের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। জাতীয় স্তরে যেখানে বেকারত্বের হার ৯.০৫ শতাংশ, সেখানে বাংলায় তা প্রায় ৩ শতাংশ কম বলে জানান অর্ধ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যার নেপথ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগের ভূমিকা রয়েছে। এবার এই বাজে ঠোঁটের কোনায় হাসির ফোঁটালো রাজ্য সরকারের কর্মীদের মুখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.