রাজনীতিরাজ্য

জওহরলাল নেহেরুর প্রতি শ্রদ্ধা সহ শিশুদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের কামনা , ১৪ নভেম্বরে বিশেষ বার্তা মমতার

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী , পন্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে , তাকে সম্মান জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর । পাশাপাশি শিশু দিবস উপলক্ষে , ছোটদের উজ্জ্বল ভবিষ্যতের কামনাও করেন তিনি।

পন্ডিত জওহরলাল নেহরুর উদ্দেশ্যে তিনি এদিন সমাজ মাধ্যমের পাতায় লেখেন , “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।”

উল্লেখ্য , জওহরলাল নেহেরুর জন্মদিবসেই শিশু দিবস পালিত হয় গোটা দেশ জুড়ে । এবং প্রতিবছরই শিশুদের উদ্দেশ্যে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনও তিনি লেখেন , “শিশুরাই আগামী দিনের আলো শিশু দিবসে সকল শিশুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুন্দর জীবনের অনেক উন্নতি হোক।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.