দীর্ঘ দেড় মাস পর শেষ হতে চলেছে ২৪ এর নির্বাচন। তবে নির্বাচনের শেষ লগ্নে এসেও এরানো গেল না অশান্তি। শনিবার ৯টি লোকসভা কেন্দ্রে চলছে সপ্তম দফার ভোট গ্রহণ। তার মধ্যে উত্তপ্ত হয়ে উঠল কুলতলি। এমনকি সেখানে উঠে এলো ইভিএম জলের ভাসছে এরকমই একটি চাঞ্চল্যকর ছবি।
আজ সকাল থেকেই দেশবাসী মেতে উঠেছে গণতান্ত্রিক উৎসবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ পর্ব। সকালবেলায় ঠিক ৭টা সময় ভোট শুরু হওয়ার পরই বিশৃঙ্খলা দেখা যায় ভাঙ্গরে। এছাড়াও এবার আলোড়ন ছড়ালো কুলতুলিতে। সেখানে অভিযোগ ওঠে তৃণমূলের পক্ষ থেকে ভোট দিতে আটকানো হচ্ছে। যার ফলে ক্ষোভ ফেটে পরে গ্রামের বাসিন্দারা। তারপরে ক্ষুব্ধ গ্রামবাসীরা ভোটের ইভিএম জলে ছুড়ে ফেলে দেয়।
এমনকি সেই কারনে কুলতুলি তোলপাড় হয়ে ওঠে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এর ফলে আটকে নেই ভোট গ্রহণ পর্ব। ইতিমধ্যেই কমিশনারের পক্ষ থেকে প্রত্যেকটি বুথে রাখা হয়েছে অতিরিক্ত ইভিএম। সেই ম্যাসিনের মধ্যেই এগিয়ে চলেছে ভোটদান পর্ব।







