রাজনীতি

রাজ্যে ৯টি কেন্দ্রে চলছে শেষ দফার নির্বাচন

গত দেড় মাস ধরে চলছে এই গণতান্ত্রিক উৎসব। ৭দফায় শেষ হল ২৪ এর লোকসভা ভোট। শনিবার ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৭ টা থেকে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ পর্ব। দেশের বিভিন্ন প্রান্তে চলছে সপ্তম দফার নির্বাচন।

ভারতবর্ষের পাশাপাশি রাজ্যের মধ্যে ৯টি লোকসভা কেন্দ্রে শুরু হয়ে গেছে ভোটগ্রহণ পর্ব। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই মেতে উঠেছে এই গণতান্ত্রিক উৎসবে। পশ্চিমবঙ্গের মোট ভোটার রয়েছে ১.৬৩ লক্ষ্য ৪০ হাজার ৩৪৫। তার মধ্যে পুরুষ ভোটার হল ৮৩ লক্ষ্য ১৯ হাজার ৪৮১। একই সঙ্গে মহিলা ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ লক্ষ্য ২০ হাজার ৩২৬এ। এমনকি রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার।

এছাড়াও ১৮-১৯ বছরের অর্থাৎ নতুন প্রজন্মের ভোটার রয়েছে ২ লক্ষ্য ৭১ হাজার ৫৯৬। পাশাপাশি নির্বাচন সুস্থ হবে পরিচালনা করতে আটোসাটো করা হয়েছে নিরাপত্তা বলয়। তাই জন্য কেন্দ্রীয় বাহিনী রয়েছে ৯৬৭ টি কোম্পানি ,রাজ্য পুলিশ ৩৩,২৯২ কিউ আরটি ১৯৫৮। দীর্ঘ দের মাসের ভোট যুদ্ধের পর সকলেই তাকিয়ে রয়েছে ৪ ঠা জুনের ফলাফলের দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.