রাজনীতি

ভবানীপুরে , মমতাকে হারানো নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু ! প্রধানমন্ত্রীর সামনেই দিলেন আশ্বাস

ভবানীপুর ও নন্দীগ্রাম , দুই হাইভোল্টেজ কেন্দ্র থেকেই এবারের নির্বাচন লড়ছেন শুভেন্দু অধিকারী । আর বৃহস্পতিবার , শুভেন্দু অধিকারীর সমর্থনেই হলদিয়াতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আর এদিন প্রধানমন্ত্রীর সামনেই ভবানীপুরে জিতে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর আত্মবিশ্বাস, তিনি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারাবেনই। তার শুধু প্রয়োজন প্রধানমন্ত্রী মোদীর আর্শীবাদ। পাশাপাশি এদিনের মঞ্চ থেকেই তার চ্যালেঞ্জ পূর্ব মেদিনীপুরের ১৬ আসনেই জিতবে বিজেপি ।

শুভেন্দু অধিকারী এদিন বলেন , “নন্দীগ্রামে তো আমাকে জিততেই হবে। ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে আবার হারাতে হবে। আমি আপনার আর্শীবাদ চাই। আপনি যে দায়িত্ব দিয়েছেন, আমি ভবানীপুরেও করে দেখাব। আপনি নিশ্চিন্ত থাকুন।”

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে সব থেকে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। মমতা বনাম শুভেন্দুর প্রতিদ্বন্দ্বিতা। আর এবারের সব থেকে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এবারেও শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। আর একুশের থেকে আত্মবিশ্বাস নিয়ে মুখ্যমন্ত্রীকে এবারেও হারানোর বার্তা দিচ্ছেন শুভেন্দু। শুভেন্দু ভবানীপুরে এক জনসভায় দাবি করেছেন যে, গতবারের নন্দীগ্রামের পুনরাবৃত্তি এবার ভবানীপুরেও হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.