২৯ সেপ্টেম্বর এর মধ্যে অভিষেক ব্যানার্জির মা লতা ব্যানার্জির সমত্তির নথি জমা দেওয়ার নির্দেশ দিলো বিচারপতি অমৃতা সিনহা। আদালত মারফত জানা গেছে লিপস অ্যান্ড বাউন্স এর উচ্চপদস্থ কর্মচারী দের সম্পত্তির নথি আগেই চেয়ে পাঠিয়েছিল আদালত। কিন্তু সেই নথি তে রয়েছে অনেক গরমিল এমনটাই জানালেন বিচারপতি।
এই নথি জমা দেওয়ার দায়িত্ব ছিল এডি এর ওপর। নথি তে গোলযোগ দেখা দিলে এডি কে তিরস্কার জানালো বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন,” কচ্ছপের গতিতে কতদিন আর তদন্ত চলবে? টানেল এর শেষে পৌঁছাবো কবে? আপনারা কি তথ্য প্রমাণ লোপাট হওয়ার অপেক্ষা করছেন? সংস্থার সন্ধেওকারি ডিরেক্টর দের জিজ্ঞাসা বাদ কেনো করা হচ্ছে না।
তিনি আরো বলেন তদন্ত শুরু করার ১৮ মাস পরেও অভিষেক ব্যানার্জি সহ অন্যান্য ডিরেক্টর দের সম্পত্তির খতিয়ান অসম্পূর্ণ।লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আয় এর উৎস এখনো অজানা। আপনাদের ক্ষমতার ব্যাবহার কবে করবেন?বেশি দেরি করলে আপনাদের ওপর থাকে আদালতের ভরসা উঠে যাবে!
২৯ শে সেপ্টেম্বর সবার সম্পত্তির বিস্তারিত নথি জমা দেওয়ার কথা ইডির। এই দিন আদালতের বিশেষ নজর থাকবে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার এক্সময় ডিরেক্টর লতা ব্যানার্জি, অর্থাৎ তৃণমূল বিধায়ক অভিষেক ব্যানার্জির মা।







