খেলাধুলা

চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরলেন সোনার মেয়ে রিচা ঘোষ

আজ ঘরে ফিরলেন শিলিগুড়ির সোনার মেয়ে রিচা ঘোষ। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনা জয়ী ভারতীয় দলের সদস্য রিচা ঘোষ এদিন শিলিগুড়িতে এসে পৌছান। এদিন বাগডোগরা বিমানবন্দরে ফিরতে রিচাকে সংবর্ধনা প্রদান করা হয়।বিমানবন্দরে রিচাকে স্বাগত জানাতে রিচার বাবা সহ অনেকেই বিমানবন্দরে পৌঁছান।ব্যান্ড পার্টি বাজিয়ে শহরে স্বাগত জানানো হয় তাকে।

এদিন রিচা জানান, সোনা জিতে ভালো লাগছে। প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতে আরো ভালো লাগছে। ফাইনাল টাফ ছিল। তবে আত্মবিশ্বাস রেখেই ফল হয়েছে। আগামীদিনে ঘরোয়া ক্রিকেটে নজর থাকছে।শিলিগুড়িতে ক্রিকেটের উন্নয়নে আরও কাজ করতে হবে বলে জানায় সে। রিচা আরো জানায় দেশের হয়ে সোনা জেতা প্রচণ্ডভাবে গর্বের বিষয়। জাতীয় সঙ্গীত চলছে আর গলায় সোনার মেডেল ঝোলানো যে কি গর্বের সেটা বলে বোঝানো যাবে না। আমি আমার দেশের জন্য কিছুটা হলেও করতে পেরেছি।এটা আমার কাছে গর্বের বলে জানালেন রিচা ঘোষ। তিনি জানান দুদিন শিলিগুড়ি থেকে আবার তিনি কলকাতা ফিরে যাবেন। তাই দুদিন আমি বিশ্রামে থাকতে চাই বলে জানালেন রিচা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.