ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২৯ নভেম্বর বিজেপির সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন রাজ্যকে ঐ স্থানেই সভা করার অনুমতি দিতে নির্দেশ দিয়েছে।
রাজ্যের বক্তব্য প্রোগ্রামের অন্তত ২৩ দিন আগে আবেদন করতে হয়।
কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রেখে সভা করার অনুমতি দিল।তবে যেহেতু এই ধরনের মিটিংয়ে, জনসমাবেশে ট্রাফিক ব্যাবস্থার অবনতি হয় তাই পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে যুক্তি সংগত কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে।







