রাজনীতি

কোচবিহার শ্যুট আউট নিয়ে বিস্ফোরক অর্জুন সিং, নিশানায় উদয়ন গুহ

কোচবিহারে ডাওয়াগুরি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায় খুনের ঘটনায় তীব্র রাজনৈতিক তাপমাত্রা। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে সরাসরি নিশানা করলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর অভিযোগ, “ও একটা লম্পট লোক, কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করেছিল।”

অর্জুনের আরও দাবি, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুন এবং এই ঘটনায় দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র আবারও সামনে এসেছে। তাঁর কথায়, “তৃণমূলের নিজেদের মধ্যে খাওয়াখাই চলছেই, ফলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। ওর কপালে অনেক দুঃখ আছে।”

অমর রায় খুনের তদন্তে ইতিমধ্যেই নেমেছে পুলিশ, তবে রাজনৈতিক প্রতিক্রিয়ার রেশ ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গের গণ্ডি ছাড়িয়ে রাজ্যজুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.