রাজনীতিরাজ্য

পশ্চিমবঙ্গ রাজনীতিতে বিরল ঘটনা, চন্দ্রিমা ভট্টাচার্য কে সমর্থন জানালেন বিরোধী দল নেতা

বাংলার রাজ্যে রাজনীতিতে কখন যে কোন নেতা কোন নেতা কে সমর্থন করবে সেটা বড়ই জটিল বিষয়। এবার এই জটিল ঘটনাটি ঘটলো বিজেপি ও তৃণমূলের মধ্যে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একত্রে সমর্থন জানালেন রাজ্য সরকারের প্রস্তাবের বিষয়ে। ঘটনা অনুযায়ী, রাজ্য সরকার কলকাতা এবং ইউরোপের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রের অনুমতি প্রার্থনা করেছে, এবং শুভেন্দু অধিকারী সেই প্রস্তাবকে সমর্থন করে বলেছেন যে, যদি কেন্দ্র কোনও বাধা দেয়, তবে বিরোধী দলও সরকারের পাশে থাকবে।

এমন পারস্পরিক সমর্থন রাজনৈতিক অঙ্গনে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে, কারণ সাধারণত বিরোধী দল ও শাসক দলের মধ্যে চরম মতপার্থক্য থাকে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর এই সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানান এবং উভয়ে একে অপরকে সম্মান জানিয়ে একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেন।

এই ধরনের রাজনৈতিক সৌজন্যের নজির পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ আলোচিত এবং এটি সাধারণত বিরোধী দলের পক্ষ থেকে খুব কমই দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.