উত্তরবঙ্গের বিপর্যস্ত পরিস্থিতিতে দুর্গতদের দেখতে গিয়ে , নাগরাকাটায় আক্রান্ত হয়েছিলেন সাংসদ খগেন মুর্মু । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় , এবার দিল্লি যাচ্ছেন বিজেপি সাংসদ । এদিন সাংসদ খগেন মুর্মু, আগরতলা তেজস আনন্দবিহার রাজধানী এক্সপ্রেসে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন । স্ত্রী মঞ্জু কিস্কুও সাথে ছিলেন তার ।
জানা , গিয়েছে চোখে ঝাপসা দেখছেন তিনি । চোয়াল নাড়াতে পারছেন না , ফলে কথা বলতেও সমস্যা হচ্ছে । এদিন ট্রেনে করে , দিল্লির পথে রওনা দেওয়ার সময় , জেলা বিজেপি নেতারা স্টেশনে যান, তাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য ।
প্রসঙ্গত , উত্তরবঙ্গ যখন প্রকৃতির রোষে ছারখার , তখন নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ । এতদিন শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । এমনকি তার এক্স রে , রিপোর্টে দেখা গিয়েছিল , চোখের কয়েক সেন্টিমিটার নিচে , একটি স্পর্শকাতর হাড়ও ভেঙে গিয়েছিল তার । আর এবার অবস্থার অবনতি হওয়ায় , দিল্লি এইমসে যাচ্ছেন খগেন মুর্মু ।
বিজেপি সাংসদের স্বাস্থ্যের বিষয় ,তার স্ত্রী জানান , “এখনও প্রচণ্ড ব্যথা রয়েছে। চোয়াল নাড়াতেই পারছেন না, কথা বলা তো দূরের কথা।”







