Uncategorizedরাজনীতি

বাম তৃণমূলের মুখোমুখি মিছিলে ধুন্ধুমার কান্ড আলিপুরদুয়ারে

১৩ই মে হতে চলেছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়ন জমা দিচ্ছে প্রার্থীরা। পাশাপাশি জোর কদমে চলছে ভোট প্রচার। আলিপুরদুয়ারে সিপিএমের পক্ষ থেকে মনোনয়ন দিতে যাওয়ার সময় তৃণমূলের মিছিলের মুখোমুখি পরে যায়। সেখানেই দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল উত্তেজনা।

আজ সকাল সকাল আলিপুরদুয়ারে ঘটে গেল ধুন্ধুনার কান্ড। সিপিএম প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তোলপাড় হয়ে ওঠে পরিস্থিতি। সিপিএমের দলের সামনে তৃণমূলের মিছিল দেখে চোর স্লোগান বলে অভিযোগ। পাশাপাশি রাজ্যের শাসক দল ৩৪ বছরের দুর্নীতি নিয়ে পাল্টা স্লোগান শুরু করে। এরপর থেকে ক্রমশ জটিল হতে থাকে পরিস্থিতি।

তারপরে সময় গড়াতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হাতাহাতিতে পরিণত হয়। এমনকি মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। বিশাল পুলিশের বাহিনী ঘটনারস্থলে এসে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেল। এই সংঘর্ষের ফলে ব্যাহত হয় যান চলাচল। প্রায় দীর্ঘক্ষণের চেষ্টার পর অবশেষে দুই পক্ষকে সরিয়ে দেওয়া সম্ভব হয়। এরপর পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.