বর্তমানে বলিউডের উচ্চ সারির অভিনেত্রীদের তালিকায় কিয়ারা আদভানির নাম রয়েছে অনেক ওপরে। ২০১৪ সালে তার অভিনয় জীবনে পদার্পণ ঘটে।‘ফগলি’ ছবির হাত ধরেই বলিউডে তিনি পা রাখেন। এর পরেই তিনি ‘এম এস ধোনি’,‘শেরশাহ’, ‘ভুলভুলাইয়া ২’,‘যুগ যুগ জিও’, ‘ওয়ার ২’, ‘গোবিন্দা মেরা নাম’এর মতো হিট সিনেমা উপহার দিয়েছেন।
তিনি এর আগেও অনেক সাক্ষাতকারে জানিয়েছিলেন, বলিউডে তার নাম কিয়ারা হলেও তাঁর আসল নাম আলিয়া আডবানি। কিন্তু সেই সময় অভিনেত্রী আলিয়া ভাট জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তাই দুজনের নাম যাতে কেউ গুলিয়ে না ফেলেন তাই তিনি নাম বদলে নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নাম কেন ? তার সঠিক উত্তর কারুর কাছেই নেই। কিন্ত সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি নিজেই নিজের এই নামকরণের আসল রহস্য জানিয়েছেন।
তিনি আগে জানিয়ে ছিলেন তাঁর অভিনয় জীবনে পদার্পণ করার জন্য রাজকুমার হিরানির পরিচালিত আমির খান অভিনীত‘৩ ইডিয়টস’সিনেমার অবদান রয়েছে। ঠিক সেরকমই কিয়ারার নাম পরিবর্তনের নেপথ্যে রয়েছেন বলিউড তথা হলিউডের বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিয়ারার বক্তব্য, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবি ‘আঞ্জানা আঞ্জানি’ দেখে এই নাম পছন্দ হয় তাঁর। সেই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া কিয়ারা চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু কিয়ারা এও জানান যে, এই নাম তাঁর পছন্দ হলেও তা তিনি নিজের জন্য নয় বরং তার ভবিষ্যতে কন্যা সন্তান হলে তার নাম রাখবেন। কিন্তু যখন কিয়ারা বলিউডে পা রাখেন তখন আর কোনো উপায় না পেয়ে আলিয়া আডবানি থেকে পরিবর্তন করে কিয়ারা আডবানি রাখেন তিনি।







