রাজ্য

অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে গ্রেফতার আরও ১ !

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলাকাণ্ডের গ্রেফতার করা হল আরও ১ কুড়মি নেতাকে। বুধবার ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করেছে ধনঞ্জয় মাহাতো ওরফে জয় নামে ওই কুড়মি নেতাকে। অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ১০ হল ।

উল্লেখ্য , গত শুক্রবার ঝাড়গ্রাম শহরে ‘নবজোয়ার’ কর্মসূচির ‘রোড শো’ শেষ করে লোধাশুলি হয়ে শালবনি যাওয়ার পথে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে বিক্ষোভকারী কুড়মিদের বিরুদ্ধে । সেই হামলার মুখে পড়েন বিরবাহাও । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ওই ঘটনায় কুড়মিদের ‘ক্লিনচিট’ দিয়েছিলেন । তার পরেও কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ মোট ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় । তবে ধৃত রাজেশ এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবি তুলেছিলেন।

সূত্রের খবর , জয়ের গ্রেফতারের কথা জানিয়ে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান , ‘‘আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হবে।’’ যদিও অভিষেকের কনভয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা । তাঁর গাড়ি-সহ একাধিক গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে । ওই ঘটনায় জেলে গিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডিকে অনুমতি দিয়েছে আদালত । ঝাড়গ্রাম আদালতের বিচারক, সোমবার ধৃত ৯ জনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন । মঙ্গলবার সিআইডির তরফে ধৃত কুড়মি নেতাদের মধ্যে নীতিশ মাহাতো বাদে বাকী ৮ জনকে জেরার আবেদন জানানো হয়েছিল। অভিষেকের কনভয়ে হামলার পিছনে মূলত কে রয়েছেন, আর কার নির্দেশে এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছিল, তা জানতে ধৃতদের জেরা করবে CID ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.