তিরুপতি মন্দিরে , লাড্ডু বানানোর জন্য , ঘি এর সাথে মেশানো হতো পশুর চর্বি ! অভিযোগ এমনটাই । এই বিষয়কে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ । তারই মাঝে লাড্ডু বিতর্ক নিয়ে নয়া নোটিশ সুপ্রিম কোর্টের । সুপ্রিম নোটিশ অনুযায়ী , তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে পশুর চর্বি মেশানো হতো কিনা , তা এবার তদন্ত করবে , কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ডিরেক্টর । তবে , আদালতের তরফে যে তদন্তকারী দল গঠন করা হয়েছে , তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি আছে অন্ধ্রপ্রদেশ পুলিশ এবং ভারতের ‘খাদ্য নিরাপত্তা এবং মান বিষয়ক কর্তৃপক্ষ’ এর আধিকারিকেরাও ।
প্রসঙ্গত , জগমোহন রেড্ডি সরকারের আমলে , তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে পশুর চর্বি মেশানো হতো বলে অভিযোগ তুলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী , চন্দ্রবাবু নাইডু । গুজরাতের এক সরকারি ল্যাবরেটরির একটি রিপোর্টের কথা উল্লেখ করে চন্দ্রবাবু এই দাবী করেন ।
কংগ্রেস অবশ্য চন্দ্রবাবু নাইডুর এই অভিযোগকে অস্বীকার করে , ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছে । এ বিষয়ে জগমোহন রেড্ডি , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেও অভিযোগ জানিয়েছেন , তার দাবী অন্ধ্রের মুখ্যমন্ত্রী , তিরুপতি মন্দিরের মর্যাদা নষ্ট করছেন ।







