চব্বিশের লোকসভা নির্বাচন এগিয়ে আনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার। তবে নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বদের মতে, সেই সম্ভাবনা নেই। মোদী সরকারের এক শীর্ষব্যক্তির কথায়, ‘মোদীর আমলে কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনও এক দিনের জন্য এগিয়ে আনা হয়নি। এখনও পর্যন্ত লোকসভা ভোটও এগিয়ে আনার সম্ভাবনা নেই।’
প্রসঙ্গত উল্লেখ্য, এবারের ভোটে কোচবিহারের ১২৮টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০৫টাই পেয়ে গেছে তৃণমূল। বিজেপি পায় তেইশটা। উদ্বেগ ঘটাচ্ছে, এই সংখ্যাটা ২০১৮-র পঞ্চায়েত ভোটে ছিল মাত্র এক। অর্থাৎ এবারের নির্বাচনে সংখ্য়ার নিরিখে আরও ২২টি পঞ্চায়েত নিজেদের দখলে নিয়েছে গেরুয়া শিবির।
বিরোধী শিবিরের ইন্ডিয়া জোটের দুই প্রধান মুখ লোকসভা ভোট এগিয়ে আনার আশঙ্কা প্রকাশ করলেও মোদী সরকারের তরফ থেকে ইঙ্গিত মিলছে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাস জুড়ে লোকসভা ভোটকে ঘিরে বিভিন্ন সরকারি কর্মসূচি চলতে থাকবে।







