রাজনীতি

‘বাড়ি ঘেরাও’এ স্থগিতাদেশের পরবর্তীতে বিকল্প কর্মসূচি, শনিবার পথে নামছে তৃণমূল !

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপি নেতাদের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচিতে স্থগিতাদেশ উচ্চ আদালতের। তার বদলে শনিবার আট ঘণ্টার জন্য পথে নামবেন তৃণমূলের নেতা-কর্মীরা। গতকাল অর্থাৎ সোমবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথাই জানিয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। উক্ত কর্মসূচি চলবে সকাল দশটা থেকে সন্ধে ৬টা অবধি।

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। আগামী ৫ অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে স্থগিতাদেশ ফলে ৫ অগস্ট থেকে রাজ্যের সমস্ত ব্লক স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক ব্যর্থ হয়।

প্রধান বিচারপতির মন্তব্য ছিল, ‘কাল যদি কেউ বলে যে হাইকোর্ট ঘেরাও করা হবে, তাহলেও কি রাজ্য পদক্ষেপ করবে না? কেউ যদি বলে যে কোথাও কোনও বোমা রাখা আছে, তাহলে কি পুলিশ পদক্ষেপ করবে না? রাজ্য সাধারণ মানুষকে নিয়ে চিন্তিত নয়। এটা খুব উদ্বেগজনক পরিস্থিতি’।

প্রসঙ্গত, গত একুশে জুলাই ধর্মতলার সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আট ঘণ্টা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি। ব্লক থেকে রাজ্যস্তরে এই কর্মসূচি পালনের কথা বলেছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.