নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে জেলায় এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে, ১৩ জন তৃণমূল কর্মী, বিজেপি ২, সিপিআইএম ২, ভোটার৫। এদিন রাজ্যের একাধিক জেলায় হিংসা মৃত্যু উত্তেজনার সৃষ্টি হয়। মুর্শিদাবাদে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। কোচবিহারের দিনহাটাও সংঘর্ষে উত্তপ্ত হয়েছে। ভোটপর্ব শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর আসতেই তপ্ত হয়ে উঠে বাংলার রাজনীতি।
একাধিক জায়গায় ব্যালট বক্সকে নিয়ে দুষ্কৃতীরা চলে যায়। কোথাও ব্যালট বক্সকে পুকুরে ফেলে দেয়। দেদার ছাপ্পা, ভোট লুঠের অভিযোগ করে কোথাও শাসক আবার কোথাও বিরোধীরা। সেভাবে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায় নি এমন ও অভিযোগ সামনে উঠে আসে।







