নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টে অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনভর দৌড়েও শুনানি করতে অপারগ অভিষেকের আইনজীবীরা। কোনও রক্ষাকবচ জোগাড়েও ব্যর্থ অভিষেক বন্দোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আবেদন গ্রহণ করল না প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সপ্তাংশু বসু বৃহস্পতিবার এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। যার উত্তরে প্রধান বিচারপতি বলেন,”আমরা তো মামলা ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছি।” আইনজীবী সওয়াল করে বলেন, “ওই বেঞ্চ জানিয়েছে আজকে মামলার খুব চাপ রয়েছে। তাই শুনতে পারবে না।
প্রধান বিচারপতি তাতে বলেন, “আপনারা তা হলে গরমের ছুটির মধ্যে প্রথম অবকাশকালীন বেঞ্চে যান। আইনজীবী বলেন, “ধর্মাবতার, দেরি হয়ে যাবে। এখনও দু’দিন। তার আগে যে কোনও দিন দ্রুত শুনানির ব্যবস্থা করুন।” কিন্তু হতাশ করে প্রধান বিচারপতি উত্তরে জানান, “কিছু হবে না। আর দু’দিনে কিছুই হবে না। আমি অনুমতি দিচ্ছি অবকাশকালীন বেঞ্চে যান।







