রাজ্য

মমতাকে লাগাতার নিশানা অধীরের, শরদের ক্ষোভপ্রকাশ

ইন্ডিয়া জোটের অন‌্যতম শরিক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনৈতিকভাবে বারবার আক্রমণ করায় বুধবার অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। পাশাপাশি, ইন্ডিয়া জোটের স্বার্থে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের এহেন অন‌্যায় আচরণ অবিলম্বে বন্ধ করতে কংগ্রেস নেতৃত্বকেও এরমধ্যে হস্তক্ষেপ করারও পরামর্শ দেন শরদ।

শরদের প্রস্তাব, অবিলম্বে এই তিক্ততা মেটানো অবশ্য কর্তব্য। অন্যদিকে, প্রবীণ আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবও নাম না নিয়ে মন্তব্য করেন, ‘বাংলার একজন কংগ্রেস নেতা দেখছি লাগাতার মমতাজিকে আক্রমণ করে চলেছেন। অবিলম্বে এটা বন্ধ করা উচিত।’ লালুপ্রসাদ কারও নাম না নিলেও তাঁর মন্তব্য যে অধীরের দিকেই ইঙ্গিত করেছে তা’ই মত রাজনৈতিক মহলের।

অধীরের মন্তব্য, ‘শরদ পওয়ারের যা মনে হয়েছে, বলেছেন। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল আক্রমণকারী এবং কংগ্রেস আক্রান্ত। সুতরাং, আক্রমণকারীর সঙ্গে আক্রান্তের যে সম্পর্ক হওয়া উচিত, সেটা মেনেই এখানে আমরা চলছি। সর্বভারতীয় স্তরের কথা বলতে পারব না। বাংলার রাজনীতিতে যা বাস্তব, যা ঘটছে, সেই অনুযায়ীই কথা বলছি।’ তরজা অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.