রাজ্য

পুজোর মুখে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট, আশঙ্কায় অত্যাবশ্যক পণ্যের জোগান

সাত দফা দাবিতে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘটের ডাক দিল ‘ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন’। আগামীকাল, বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলবে এই ধর্মঘট। পুজোর আগে এই ধর্মঘটের জেরে রাজ্যজুড়ে খাদ্যশস্য, ফল, আনাজ এবং নির্মাণ সামগ্রীর জোগানে টান পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অতিরিক্ত পণ্য বহন বন্ধ, ন্যায্য ভাড়া প্রদান, এবং প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক সজল ঘোষ জানিয়েছেন, অতিরিক্ত পণ্য বহনের কারণে ট্রাকমালিকেরা প্রায়ই ন্যায্য ভাড়া থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি, যানবাহনের ক্ষতি এবং রাস্তারও অবনতি ঘটছে। ট্রাকচালকদের অভিযোগ, বিভিন্ন জায়গায় পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের দ্বারা হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের।

বিশেষ করে বীরভূমের খয়রাকুড়ি এবং কোচবিহারের ওয়ে ব্রিজে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। এছাড়া বালি পরিবহণে রাজস্ব দফতরের আধিকারিকদের দ্বারা হয়রানির অভিযোগও করেছে সংগঠন। এই ধর্মঘটের কারণে বাজারে অত্যাবশ্যক পণ্যের জোগান কমে যাওয়ার সম্ভাবনা থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চিন্তায় রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.