৯ সেপ্টেম্বর সকলের ভীষণ আশাবাদী ছিলেন সুপ্রিম কোর্টের শুনানির ওপর। কিন্তু শুনানির পর প্রতিটা মানুষ বাকরুদ্ধ হয়ে গেছে , তার সঙ্গে অভিনেত্রী অপরাজিতা আঢ্য অন্যতম ।প্রতিটা মানুষ ভেবে ছিল ,এই শুনানিতে ‘অভয়া’র পাশবিক নির্যাতনের বিচার পাবে । কিন্তু তা সম্পূর্ণ পাল্টে গেল। অপরাজিতা আঢ্য যেখানে দুঃখের সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন, একই সঙ্গে সেএদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে বলেছেন উৎসবে ফেরার জন্য। অন্যদিকে ‘ধর্ম প্রাণ’ অভিনেত্রী বিচারের দাবিতে পুজোয় কোনরকম আনন্দ করবেন না বলে জানিয়েছেন।
আর অপরদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর ঘরের ‘দূর্গা’র নির্যাতনের বিচার না চেছে উল্টে সবাইকে উৎসবে মেতে ওঠার কথা বলেছেন।
• তবে তিনি কী মুখ্যমন্ত্রীর কথায় উৎসবের মেজাজে ফিরবেন? আর তো কটা দিন বাকি দূর্গাপুজোর। এ প্রসঙ্গ উঠলে অপরাজিতা জানান :
তিনি বলেন, আর.জি . করের পাশবিক অত্যাচার কাণ্ডে যারা দোষী তাদের দ্রুত বিচার চাই। তিনি নির্যাতিতার জন্য একাধিক বার মিছিলে হেঁটেছেন। তিনি অপেক্ষা করেছিলেন সোমবার শুনানিতে কী বলা হয় সেটা শোনার জন্য। কিন্তু সেদিনের শুনানিতে রীতিমত আশাহত হন, তিনি অত্যন্ত অনুতপ্ত হয়ে জানান,
‘আজ ভেবেছিলাম ইতিবাচক কিছু ঘটবে। আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু খুব কষ্ট পেয়েছি। মেয়েটির উপর যে পাশবিক নির্যাতন হয়েছিল, তারপর ওর বাবা মা কীসের উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারছি। যতদিন না এই ঘটনার সঙ্গে যুক্ত প্রতিটা মানুষ শাস্তি পায় ততদিন আমি উৎসব পুজো এগুলো নিয়ে কিছুই ভাবতেই পারছি না।’
•মুখ্যমন্ত্রী যে উৎসবে ফেরার কথা বলেছেন? সেই প্রসঙ্গে তিনি জানান:
তিনি নবমী পর্যন্ত কাজ করেন, তাঁর কাছে পূজো মানে দশমীর দিন সবার সাথে সিঁদুর খেলা, নাচে গানে সবার সাথে মেতেওঠা। কিন্তু এবার এই কোন কিছু করবেন না। পুজোতে কোন কেনাকাটা করবেন না, এমনকি বাচ্চাদের জন্য কোন কিছু কিনবেন না, যতক্ষণ না বিচার পাচ্ছে ।
আগে আমার ‘দূর্গা’ বিচার পাবে তার পর উৎসব করা যাবে। ঘরের আলো নিভে গিয়ে , ক্ষণিকের আলোতে মেতে উঠতে চাই না। বিচার চাই, আমার মেয়ের , এমনটাই সূত্র জানাগেছে।







