ক্রাইমরাজ্য

ঝাঁসিতে শিউরে ওঠার ঘটনা: ঘনিষ্ঠ হতে অস্বীকার করায় স্ত্রীকে ছাদ থেকে ফেলে দিল স্বামী!

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসিতে (Jhansi) ঘটেছে এক শিউরে ওঠার ঘটনা। ঘনিষ্ঠ হতে অস্বীকার করায় নিজের স্ত্রীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, স্বামী জোর করে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছিলেন। কিন্তু স্ত্রী রাজি হননি। সেই নিয়েই শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। অভিযোগ, রাগের মাথায় স্বামী স্ত্রীকে ছাদের উপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন।

রক্তাক্ত অবস্থায় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে (Hospital) ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলার শিরদাঁড়ায় গুরুতর চোট লেগেছে, আপাতত তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার পর থেকে স্বামী পলাতক। ঝাঁসি পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে। এই নৃশংস ঘটনায় এলাকায় নেমেছে চরম ক্ষোভ ও নিন্দার ঝড়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.