সপ্তাহের শুরুতেই ঘটল জোড়া রেল দুর্ঘটনা। সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত হয়েছে ৫ রেলযাত্রীর। এবং এর পরেই উত্তরপ্রদেশের সীতাপুরের কাছে আগুন লাগল চলন্ত এক মালগাড়িতে। সূত্রের খবর,দিল্লি থেকে পশ্চিমবঙ্গ যাওয়ার পথে চলন্ত পণ্যবাহী ট্রেনের বগিতে লাগে এই আগুন।
সম্ভবত দিল্লি থেকে পশ্চিমবঙ্গে কয়লা নিয়েআসা হচ্ছিল এই ট্রেনটি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি উদ্ধার কার্য চলেছে।







