Uncategorizedরাজ্য

বিমান দুর্ঘটনায় মৃত পিতা-পুত্র, আহত বাকি যাত্রীরাও

ভারতীয় বিলিয়নেয়ার ব্যবসায়ী হারপাল রনধাওয়া এবং তাঁর ছেলে আমের কবির সিং রনধাওয়া একটি প্রাইভেট বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।মূলত, প্রযুক্তিগত ত্রুটির কারণে দক্ষিণ-পশ্চিম জিম্বাবোয়ের একটি হিরের খনির কাছে ওই বিমানটি ভেঙে পড়ে। ফলে, ওই বিমানে উপস্থিত ৬ জনই প্রাণ হারিয়েছেন।

জানা যায়, মাশাওয়ার জাবামহান্দে এলাকায় বিমান দুর্ঘটনায় মারা গেছেন খনি কোম্পানি “রিওজিম”-এর মালিক হারপাল রনধাওয়া এবং তাঁর ছেলে সহ আরও চারজন।উল্লেখ্য যে, “রিওজিম” হল একটি অন্যতম মাইনিং কোম্পানি যেটি সোনা এবং কয়লা উত্‍পাদনের পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে। খবর অনুযায়ী, “রিওজিম”-এর মালিকানাধীন Cessna 206 বিমানটি গত শুক্রবার অর্থাত্‍ ২৯ সেপ্টেম্বর তারিখে হারারে থেকে মুরোভা হিরের খনি যাওয়ার সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।সিঙ্গেল-ইঞ্জিনের এই বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে মুরোভা হিরা খনির কাছে ভেঙে পড়ে। যার কারণে সম্ভবত এটিতে উড়ন্ত অবস্থায় বিস্ফোরণ ঘটে। এদিকে, ওই দুর্ঘটনায় বিমানটিতে থাকা সকল যাত্রী ও সদস্যের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।পুলিশ এখনও মৃতদের নাম প্রকাশ করেনি। তবে, রনধাওয়ার বন্ধু, সাংবাদিক এবং ফিল্মমেকার হোপওয়েল চিনওনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই দুর্ঘটনায় ওই ব্যবসায়ী এবং তাঁর পুত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি X- এর মাধ্যমে একটি শোক বার্তাও পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, “আমি ‘রিওজিম’-এর মালিক হারপাল রনধাওয়ার মৃত্যুতে গভীর শোকাহত। তাঁর স্ত্রী, পরিবার, বন্ধুবান্ধব এবং রিওজিম কমিউনিটিকে সমবেদনা জানাচ্ছি।।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.