রাজ্য

চোরকে উদ্ধার করতে শেষমেশ এলো পুলিশ

এতদিন শুনেছি চোরকে ধরতে পুলিশ এসেছে। কিন্তু স্বয়ং পুলিশ কিনা উদ্ধার করতে এলো চোরকে! শুধু পুলিশ নয় তাদের উদ্ধার করতে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারাও।

এমন আজব ঘটনা ঘটলো কথায়! ঘটনাটি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর। বুধবার সকাল সকাল এমন ঘটনায় মানুষজন একেবারে বেশ ব্যস্ত হয়ে পরে।পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের রামনগর দু’নম্বর কোলিয়ারি বহুদিন ধরেই বন্ধ ছিল। তাই সেখানে চুরির উপদ্রপ বেড়েছিল ভালই।

গ্রাম বাসীরা থানায় অভিযোগও দায়ের করেছেন অনেক আগেই। তবে সেখানেই তারা থেমে ছিল না। নিজেরাও তক্কে তক্কে ছিল চোর ধরার জন্য। ঘটনার দিন দুজন লোক চুরি করতে এসেছিল র সেখানেই বিপত্তি।

স্থানীয়রা বুঝতে পেরেই তাদের ধরার জন্য ধাওয়া করতে থাকে। একজন পালিয়ে গেলেও আর একজন নিজেকে বাঁচাতে গিয়ে লাফ দেই ওই বন্ধ কোলিয়ারির একজায়গায়। আর সেখানেই ঘটে বিপত্তি। ওই বন্ধ কোলিয়ারির একটা বড়োসড়ো গর্তে পরে আটকে যায় একজন।

এরপর সাধারণ মানুষ এগিয়ে আসে তাকে উদ্ধার করতে কিন্তু কোনোভাবে তাকে বের করতে না পারলে খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় ওই ব্যক্তিটিকে ধরা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.