অফবিট

পুজোয় যারা ঘুরতে ভালো বাসেন, তাদের জন্য রইলো এই জায়গাগুলি!

দুর্গাপুজো আমাদের বাঙ্গালীদের কাছে সর্ব শ্রেষ্ঠ উৎসব। এই সময় স্কুল কলেজ স্কুল সবই ছুটি থাকে। দুর্গাপুজো বলতেই মনে পড়ে অনেক অনেক কেনাকাটা ,ঘরদোর পরিষ্কার করে সেগুলোকে নতুন করে সাজানো ,প্রচুর খাওয়া দাওয়া আড্ডা আর ঘুরতে যাওয়া। পুজোর সময় অনেকটা ছুটি পাওয়া যায় বলে অনেকেই শহর ছেড়ে বেরিয়ে পড়েন ঘুরতে। যদি পুজোর সময় শহর ছেড়ে যেতে না ইচ্ছা করে তাহলে কাছাকাছি এমন কয়টি জায়গা আছে যেখানে গেলে পুজো মিস হবে না আবার ঘোড়াও হয়ে যাবে। কলকাতার খুব কাছেই পুজোতে ঘুরতে যাওয়ার তিনটি ডেস্টিনেশন এর খবর দিলাম আজ ।

দীঘা:

বাঙালিদের সর্বপ্রথম পছন্দের ঘুরতে যাওয়ার স্থান বোধহয় দীঘাই। পুজোতে এখান থেকেই ঘুরে আসতে পারেন। কলকাতা আর দিঘার মধ্যে দূরত্ব মাএ ১৮১.৫ কিলোমিটার। কলকাতা থেকে বাসে, ট্রেনে বা নিজের গাড়িতে দিঘা পৌঁছতে সময় লাগে চার থেকে পাঁচ ঘণ্টা। দিঘার প্রধান আকর্ষণ হলো ৭ কিলোমিটার জুড়ে বিস্তৃত লম্বা সমুদ্র সৈকত। সমুদ্রের পাড়ে বসে সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। দীঘার কাছেই শান্ত-নিরিবিলি সুন্দর উদয়পুর বিচ ঘুরে আসতে পারেন।

শান্তিনিকেতন:

বাঙ্গালীদের আরো পছন্দের একটি বেড়াতে যাওয়ার জায়গা হল শান্তিনিকেতন।সংস্কৃতিপ্রেমি মানুষের কাছে কাছে তাদের ভালোবাসার অন্যতম একটি জায়গা হল শান্তিনিকেতন। কলকাতা আর শান্তিনিকেতনের মধ্যবর্তী দূরত্ব হলো ১৬৪.৭ কিলমিটার। কলকাতা থেকে বাসে, ট্রেনে বা গাড়িতে শান্তিনিকেতন পৌঁছে যান মাত্র ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে। শান্তিনিকেতন ঘোরা মানেই সংস্কৃতিকে আরও অনেকটা কাছে আসা। শান্তিনিকেতনে গিয়ে টোটো ভাড়া করে বেরিয়ে আসতে পারেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িগুলি, সোনাঝুরি,এবং খোয়াই। শনিবারের সোনাঝুরিতে বসা হাট কেউ মিস করবেন না।

বকখালি:

বকখালি হল কলকাতার একেবারে কাছেই অবস্থিত আরেকটি বাঙালি পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা। কলকাতা থেকে বকখালি পৌঁছতে সময় লাগে মাত্র কয়েকঘণ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন তাই এখানে পর্যটকদের ভিড় এখন চোখে পড়ার মতো হলে কিছুদিন আগেও এই জায়গাটি খুবই ফাঁকা থাকতো। কলকাতা থেকে বকখালির দূরত্ব ১২৫ কিলোমিটার। শিয়ালদহ থেকেই লোকাল ট্রেন, বাসে বা গাড়িতে বকখালি পৌঁছে যেতে পারেন। শিয়ালদহের দক্ষিণ শাখা থেকে এক ঘণ্টা অন্তর অন্তর নামখানা লোকাল পাওয়া যায়। সেটিতে করে পৌঁছে যান নামখানা। সেখান থেকে ই-রিকশা ধরে জেটিঘাটে চলে যান। বকখালির আসল আকর্ষণের কেন্দ্র হল ৮ কিলোমিটার জুড়ে লম্বা বিস্তৃত সমুদ্র সৈকত। এখানকার সমুদ্র খুব শান্ত ঢেউ কম। বকখলির খুব কাছেই কয়েকটি দ্বীপ আছে যেমন হেনরিজ আইল্যান্ড, বেনফিস, জম্বু দ্বীপ। বেনফিস থেকে লঞ্চ ভাড়া করে(১০০০-১৬০০ টাকা ভাড়া সিজন অনুযায়ী) জম্বু দ্বীপে যাওয়ার অভিজ্ঞতা আপনি সারাটা জীবন মনে রেখে দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.