পরিচালক অভিজিত্ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে গত কয়েক বছরে দেব নিয়ম করে জুটি বেঁধে বড় দিনে ছবি নিয়ে আসছেন। ‘টনিক’ ও ‘প্রজাপতি’ দুটি ছবি বড় দিনের সময় মুক্তি পেয়েছে। ২০২৩ এ বড় দিনের সময়েই মুক্তি পেয়েছে ‘প্রধান’। বস্ক অফিসে তিনটি ছবিই সুপারহিট।
আগেই খবর পাওয়া গেছে চলতি বছরে আবার দেব-মিঠুনের রসায়ন জুটি বাঁধতে পারে।
ছবির ঘোষণা হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে। অতনু, অভিজিত্ এবং দেব চলতি বছরে কি আবার নতুন চমক দিতে পারে, সেই নিয়েই দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যে নতুন গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায়। খবর আছে পরিচালকর চলতি বছরে আবার ‘প্রজাপতি’ র মতো ছবির সিক্যুয়েন্স নিয়ে আসতে পারে। এই বছরে আবার নতুন করে দেব এবং মিঠুন চক্রবর্তী জুটি বড় পর্দায় আসার সম্ভাবনা রয়েছে। দেব এবং মিঠুন দুজনেই থাকছেন চলতি বছরের শেষে অভিজিতের ছবিতে।
তবে এই বছরে বড় দিনে দেবের ছবি অবশ্যই থাকবে। কিন্তু মিথুন কি থাকবেন এই ছবিতে? তবে এই মুহূর্তে শাস্ত্রী’ ছবির শুটিংয়ের জন্য মিথুন শহরেই রয়েছেন। একখো দেখা হয় নি মিথুনের সাথে, অতনু জানালেন। মিথুন চক্রবর্তীর শুটিং শেষ হলেই ওনার সাথে কথা বলবেন। তবে সব কিছুর আগে গল্প ঠিক করতে হবে। এর পর তো অভিনেতা নির্বাচন হবে। সুতরাং আগের থেকেই কোনো গুঞ্জনে কান দিয়ে লাভ নেই। গত বছরেই ‘প্রধান’ ছবির ঘোষণা করেছিলেন দেব এং অতনু মার্চ মাসে। আগামী মাসে তাঁদের নতুন ছবি ঘোষণার অপেক্ষায় সময় গুনছে দর্শক।







