এবার আর কলকাতায় নয় শিলিগুড়িতে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির রাজ্য সম্মেলন
শিলিগুড়ির শিভম প্যালেসে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির প্রথম রাজ্য সম্মেলন।
এদিন রাজ্যের প্রতিটি জেলা থেকে ঝাঁকে ঝাঁকে পুলিশ কর্মি এবং সহায়ক পুলিশ কর্মিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুলিশদের চাওয়া পাওয়া, সুযোগ সুবিধা,দাবি-দাওয়া নিয়ে আলোচনাই হল এই অনুষ্ঠানটির প্রধান কারণ। সমগ্র সম্মেলনটি পরিচালনা করেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিজিতাশ্ব রাউত। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান বক্তা শান্তনু সিনহা বিশ্বাস,প্রধান অতিথি রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ আই-জি উত্তরবঙ্গ জয়ন্ত পাল, শিলিগুড়ি কমিশনার সি সুধাকর এছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং সর্বোপরি হাজার হাজার পুলিশ কর্মী ও সহযোগী পুলিশকর্মী বৃন্দ। সবশেষে বলা যেতেই পারে এদিনের এই রাজ্য সম্মেলন কে একটি ঐতিহাসিক রাজ্য সম্মেলন বললে খুব একটা ভুল হবেনা।।







