রাজ্য

হরিণের মাংস দিয়ে ভোজ করতে গিয়ে গ্রেফতার ২

আলিপুরদুয়ারের রায়ডাক নদীতে মাঝেমধ্যেই কাঠের টুকরো ভেসে আসে। স্থানীয় বাসিন্দারা সেই কাঠের টুকরোগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে বাড়িতে উনুন জ্বালানোর কাজে ব্যবহার করে। সোমবার সেখান থেকে ভেসে এলো একটি হরিণ। এরপর সেই হরিণের ভোজ খেতে গিয়ে পুলিশের জলে ২ অভিযুক্ত।

প্রতিদিনই ওই নদীর তীরে বালি পাথর তোলার কাজ চলে। অন্যান্য দিনের মতোই গতকালও সেই কাজ চলছিল। ঠিক তখনই নদী থেকে ভেসে আসে একটি হরিণ। এরপর সেই হরিণটিকে থেকে উদ্ধার করে তাকে কেটে মাংস ভাগ করে যে যার বাড়ি নিয়ে যায়। এরপর সেই মাংস রান্না করে ভোজের আয়োজন হয়। তবে খবর পেয়ে অফিসার প্রভাত বর্মনের নেতৃত্বে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

অভিযুক্তদের নাম মালিক মদন বর্মন (৬২) ও প্রেমসাগর রাজভর (২১)। পুলিশ ও বনদপ্তরের কর্মীরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়াও বনদপ্তরের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে কোথায় কোথায় এরকম ধরনের ঘটনা ঘটে চলেছে। এমনকি পুলিশ জানার চেষ্টা করছে ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা। ইতিমধ্যেই ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হলে তাদেরকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.