এবার সারা দেশেই চলছে শেষ দফার ভোটের প্রস্তুতি। এমনকি বাংলায় নটি হাই ভোল্টেজ কেন্দ্রে ১লা জুন হতে চলেছে ভোট গ্রহণ পর্ব। তার আগে ভোটের ময়দানে সবাই ঝাঁপিয়ে পরেছে। ভোটের মার্জিন বাড়াতে জোর কদমের প্রচার করছেন মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে ডায়মন্ড হাবরায় নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে বুট নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূলের সেকেন্ড ম্যান।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবরায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার রাজ্যজুড়ের সমস্ত কেন্দ্রে প্রচার করেছেন তিনি। এবার নিজের কেন্দ্রে প্রচারে নেমে ২৪ এর নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করলেন। পাশাপাশি গেরুয়া শিবিরের দিকে ২৩ টি আসনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এছাড়াও তার দাবি ১৯ এর ভোটের ফলাফল থেকে ২৪ এর নির্বাচনে অনেক বেশি ভালো ফল করবে তৃণমূল। এদিন তার বক্তব্যে থেকে স্পষ্ট জয়ের বিষয়ে আশার বাণী শোনালেন অভিষেক। পাশাপাশি তার সুরে অনেক সংখ্যক আসন নিয়ে লোকসভা ভোটে জয় পাবে বলে আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়।







