জেলারাজ্য

Breaking: মর্মান্তিক মৃত্যু! কয়েদিনের লড়াই এর পর হার মানলো তৃনমূলের ভোট ক্যাম্পে ভোটের দিন রান্নার কড়াই এ পড়ে যাওয়া পিংলার ছোট্ট শুভ্র

যষ্ঠ দফার নির্বাচনের দিন ভোটের কাজে ব্যাস্ত সকলে। আর এই ভোটের দিন মর্মান্তিক ঘটনার স্বাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা। পিংলার ৮নং অঞ্চলের পিন্ডরুই এলাকায় তৃনমূল পঞ্চায়েত সদস্যা শ্যামলী প্রামানিক সাঁতরার বাড়ীতে চলছিল রান্না। রান্না চলাকালীন ফুটন্ত ডালের কড়াই এ পড়ে যায় পঞ্চায়েত সদস্যার বছর তিনেকের ছোট্ট শিশু শুভ্র সাঁতরা‌‌। মূহুর্তের মধ্যে শোরগোল পড়ে যায় ঘটনায়। প্রথমে পিংলা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশংকাজনক হওয়ায় কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। মাত্র ৬ দিন পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও আজ ভোর ৫টায় মৃত্যুর কাছে হার মানে ছোট্টো শুভ্র। আজ মৃতদেহ পিংলার বাড়ীতে আসবে বলে সুত্র মারফৎ খবর। ঘটনায় শোকের ছায়া গোটা পিংলা জুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.