রাজ্য

গরমের তীব্র দাবদাহ থেকে ক্ষুদে পড়ুয়াদের রক্ষা করতে শুরু হলো মর্নিং স্কুল

গরমের তীব্র দাবদাহ থেকে ক্ষুদে পড়ুয়াদের রক্ষা করতে এবার উদ্যোগী হলো প্রাথমিক স্কুল কতৃপক্ষ। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার থেকে শুরু হলো মর্নিং স্কুল। কৃষ্ণগঞ্জ ব্লকের 95 টি প্রাথমিক বিদ্যালয় ও 13 টি উচ্চ বিদ্যালয়ে শুরু হলো মর্নিং স্কুল। প্রসঙ্গত গত কয়েকদিনের তীব্র দাবদাহে স্কুলে পড়তে আসা পড়ুয়াদের গরমে ব্যাপক কষ্টের সম্মুখীন হতে হচ্ছিল। এর ফলে বহু ছাত্রছাত্রী স্কুল মুখো হচ্ছিল না। আর সেই সমস্ত কারন কে সামনে রেখেই বৃহস্পতিবার থেকে শুরু হলো মর্নিং স্কুল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এখন থেকে সকালেই চলবে স্কুলের পঠন পাঠন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.