রাজ্য

শনিবার জেলা সফরে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বিজেপি সূত্রে খবর পাওয়া গিয়েছে, কয়েক ঘন্টার সফরে জেলায় আসবেন শুভেন্দু। কোচবিহার শহরে এসে তিনি জেলা বিজেপি কার্যালয়ে আশ্রয় নেওয়া আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলবেন। তারপর জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকের কথা আছে।

বিরোধী দলনেতার পরিকল্পনার মধ্যে জেলা নেতাদের একটি প্রতিনিধিদল নিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথাও রয়েছে। তবে তিনি শনিবারই আবার ফিরে যাবেন কলকাতা। জেলা বিজেপি নেতা এবং বিধায়ক নিখিলরঞ্জনরা বলেছেন, ‘আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করা এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই বিরোধী দলনেতা কোচবিহারে আসছেন।’

প্রসঙ্গত, পদ্ম সমর্থকরা ভোটে হেরে যাওয়ার পর জেলাজুড়ে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন। কোথাও ভাঙছে পার্টি অফিস কিংবা কোথাও ভাঙ্গা হচ্ছে বাড়ি। পাঁচশোরও বেশি কর্মী ভয়ে ঘরছাড়া হয়েছেন। এইসময় আক্রান্ত কর্মীদের যাকে সবথেকে বেশি দরকার ছিল সেই নিশীথ বেপাত্তা। ঘরছাড়া কর্মীদের মনোবল জোগাতে জেলা বিজেপি নেতৃত্ব ব্যর্থ। কিছুদিন পর সাতটি বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। নিশীথের অবর্তমানে জেলায় ভরসা করার নেতার অভাব দেখা দিয়েছে। এমনকি বহু স্থানীয় নেতারা পালিয়ে চলে গিয়েছেন ভিনরাজ্যে। এই পরিস্থিতে বিজেপির দলীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে শুভেন্দুর কোচবিহার সফর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.