রাজ্য

হাইটেনশন তারের সংস্পর্শে বাস আসায় ঝলসে মৃত ১০

উত্তরপ্রদেশের গাজিপুর জেলার বারহি গ্রামে মর্মান্তিক এক ঘটনা ঘটে।বাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। প্রায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ঝলসে গেল যাত্রীবাহী বাস। কমপক্ষে ১০ জনের মৃত্যু ঘটেছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
গ্রামের রাস্তা ধরে যাওয়ার সময় বাসটি ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়। বাস থেকে সব যাত্রী নামার সুযোগই পাননি। কমপক্ষে ১০ জন ঝলসে যান। পুলিস জানিয়েছে, বাসটি সিএনজি চালিত। ফলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
পরে দমকলকর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছান পুলিসের আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিস।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারকে ৫ লক্ষ এবং জখম যাত্রীদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.