রাজ্যশিক্ষা

স্কুল লাইব্রেরিতে এবার মুখ্যমন্ত্রীর বই, রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হলো নির্দিষ্ট তালিকা

রাজ্যের প্রতিটি স্কুলের গ্রন্থাগারে এবার জায়গা করে নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। রাজ্য সরকার সম্প্রতি একটি নির্দেশিকা পাঠিয়েছে বিভিন্ন স্কুলে, যেখানে ৫১৫টি বইয়ের একটি তালিকা দেওয়া হয়েছে। এই বইগুলি বাধ্যতামূলকভাবে স্কুলের লাইব্রেরিতে রাখা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর লেখা ১৯টি বই এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তাঁর লেখা ‘উপলব্ধি’, ‘ক্রোকোডাইল আইল্যান্ড’, ‘পল্লবী’, ‘পথের সাথী’, ‘মা’ এবং ‘কথাঞ্জলী’-সহ মোট ১৯টি বই এখন থেকে ছাত্রছাত্রীদের পাঠ্যাভ্যাসের অংশ হতে চলেছে।

প্রতিটি স্কুলের গ্রন্থাগার উন্নয়নের জন্য রাজ্য সরকার এক লক্ষ টাকা করে অনুদান দিচ্ছে। সেই অনুদান থেকেই এই নির্দিষ্ট বইগুলির সংগ্রহ করার কথা বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই এই তালিকা পৌঁছে গিয়েছে জেলার বহু স্কুলে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘিরে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, ছাত্রছাত্রীদের সামনে সমসাময়িক রাজনৈতিক ব্যক্তিত্বের ভাবনা তুলে ধরার উদ্যোগ হিসেবে এটি ভালো পদক্ষেপ। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সরকারি নির্দেশে নির্দিষ্ট একজন এর লেখা বই কি বাধ্যতামূলক করা উচিৎ এবং তা কতটা যুক্তিসঙ্গত তাই দেখবার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.