দেশ

জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সে বিদ্রোহের সুর! ওমর আবদুল্লাহর নেতৃত্বকে চ্যালেঞ্জ ১৮ বিধায়কের

জম্মু-কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্সের অন্দরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর নেতৃত্ব নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন দলের ১৮ জন বিধায়ক। জানা গিয়েছে, ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত বিদ্রোহের সুর চড়িয়েছেন তাঁরা।
বিধায়কদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে গোটা মন্ত্রিসভার পুনর্মূল্যায়ন, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির আসলাম ওয়ানিকে পদ থেকে সরানো এবং উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীর বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্ত। পাশাপাশি জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা এবং বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে নতুন করে উদ্যোগী হওয়ার কথাও বলা হয়েছে।
দলের অন্দরে এই অসন্তোষ ওমর আবদুল্লাহর নেতৃত্বের সামনে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। ১৮ বিধায়কের এই অবস্থানের পর ন্যাশনাল কনফারেন্সের অভ্যন্তরীণ সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.