Uncategorized

বিয়ের দ্বিতীয় বছরে আবার বিয়ে করলেন , কিন্তু এবার বিয়ে করেন সম্পূর্ন হিন্দু মতে, কে সেই অভিনেত্রী চলুন জানা যাক

২০২১ সালে বাগদান পর্ব সেরেছিলেন। তার বছর দুয়েক বাদে ২০২৩ সালে চার্চে গিয়ে জার্মান প্রেমিকের সঙ্গে খ্রিস্টান মতে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী সৃজিতা দে। এবার দ্বিতীয় বিয়ের জন্মদিনে চমক দিলেন আসানসোলের ভূমিকন্যা। জার্মান স্বামীকে নিয়ে বাঙালি মতে সাতপাক ঘুরলেন সৃজিতা।বিয়ের সাজগোজেও আদ্যোপান্ত বাঙালিয়ানা।
১ বছর খ্রিস্টান বিয়ের পরে , বিদেশেই ঘটা করে ফের বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী সৃজিতা দে। পরনে টুকটুকে লাল বেনারসি। বঙ্গকনের মতো মাথায় শোলার মুকুট। হাতে শাঁখা-পলা। কপালজুড়ে আঁকা চন্দনের নকশা। মাঝে ছোট্ট লাল টিপ। মানানসই গয়নায় অভিনেত্রী ধরা দিলেন একেবারে বাঙালি কনে সাজে। আর তাঁর জার্মান স্বামীও কম যান না। বাঙালি বিয়ের রীতি একেবারে অক্ষরে অক্ষরে পালন করলেন। সৃজিতার শেয়ার করা পোস্টেই দেখা গেল সেই নিয়ম পালনের ছবি। সিঁথিতে সিঁদিুর পরানো থেকে মালাবদল, অগ্নিসাক্ষী রেখে সাতপাক, সবটাই হল পুরোহিতের মন্ত্রচ্চারণে।
বাংলার সৃজিতা দে হিন্দি টেলিভিশনে বেশ জনপ্রিয়। ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালে গার্গী তুষার বাজাজের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। তারপর ‘করম আপনা আপনা’, ‘তশন’, ‘অনু কি হো গ্যায়ি ওয়াহ ভাই ওয়াহ’র মতো সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘উত্তরণ’, ‘নজর’-এর মতো ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৃজিতা। বিগ বস ১৬’র প্রতিযোগী ছিলেন সৃজিতা। শোয়ের ১৩তম দিনে তিনি বাদ হয়ে যান। কিন্তু পরে আবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে রিয়্যালিটি শোয়ে আসেন। ‘বিগ বস’-এর পর আর সেভাবে সিরিয়ালের জগতে সৃজিতাকে দেখা যায়নি। তবে এখন বিদেশে জার্মান স্বামী মাইকেলের সঙ্গে তাঁর সুখের ঘরকন্না। অভিনেত্রীর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই ধরা দেবে তাঁদের রোমান্টিক সব ফিল্মি মুহূর্ত। দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই বাঙালি কনে সাজার শখপূরণ করে নিলেন সৃজিতা দে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.