Uncategorizedজেলা

জেলায় জেলায় পালিত হলো রাম নবমি তিথি

বুধবার গোটা দেশ জুড়ে পালিত হলো রাম নবমী তিথি। বহু প্রতীক্ষিত রাম মন্দিরের প্রতিষ্ঠার পর সেখানে যেমন রামনবমী তিথিতে পুজো হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে ঠিক তার পাশাপাশি রাজ্যের জেলায় জেলায় রামনবমি তিথি পালিত হয়।

পূর্ব বর্ধমান জেলার মেমারির দু’নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াতেও পালিত হয় রামনবমী তিথি। বর্ধমান রোড এবং মেমারি রোডে হনুমান মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় দুপুরে। পাশাপাশি বিকেলে সুসজ্জিত রামের ছবি এবং বাদ্যযন্ত্রসহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি সাতগেছিয়া বাজারের মেমারি মন্তেশ্বর এবং কালনা বর্ধমান রোড পরিক্রমণ করে ।
যাতে শোভাযাত্রা ঘিরে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি সজাগ দৃষ্টি ছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.