আজ রাম নবমীর শুভ লগ্নে বরাহনগর বিধানসভা উপনির্বাচন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস দলের তারকা প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী রাম লালার উদ্দেশ্যে করেলন এক বিরাট রেলি। অভিনব কায়দায় সাজিয়ে তুলেছিলেন আজকের এই শোভাযাত্রা। প্রথমত অযোধ্যার রাম লালার মূর্তি স্থাপন করেছিলেন এবং ছোটো হাতিতে থাকা মূর্তির পাশে প্রার্থী বসে সকলের সাথে আনন্দে মেতে উঠেছিলেন।
এছাড়াও এর পাশাপাশি মানুষ প্রভু শ্রী রাম, ভাই লক্ষণ, পত্নী সীতা এবং পরম ভক্ত শ্রী হনুমান সেজে তারা ঘোড়ার গাড়িতে বসেছিলেন। বড়ো বড়ো ডিজে বক্সের প্রভু শ্রী রামের গানে মেতে উঠেছিল তৃণমূল নেতা কর্মী থেকে সমাবেশে যোগদানকারী সাধারণ মানুষ। গোটা রেলি সেজে উঠেছিলো গেরুয়া পতাকায়। বলা বাহুল্য সত্যিই আজকের এই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকতে পেরে গর্বিত বরাহনগরবাসী। তারকা প্রার্থী বলেন, তৃণমূল দল সর্বধর্ম সমন্বয়কে সমর্থন করে।







