দেশরাজনীতি

শীতকালীন অধিবেশনে পোষ্য নিয়ে গিয়ে বিতর্কে কংগ্রেস সাংসদ !

শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই অদ্ভুত কাণ্ড ! নিজের পোষ্যকে নিয়ে লোকসভায় এসে বিতর্কে কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী । এমনকি নিজের মন্তব্যে বিতর্ক আরও উসকে দিয়েছেন কংগ্রেস সাংসদ । তার কথায় , “যারা কামড়ায়, তারা সংসদের ভেতরেই আছে।”

কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী , সোমবার শীতকালীন অধিবেশনে সংসদে আসেন নিজের পোষ্য কুকুরকে নিয়ে। কংগ্রেস সাংসদের কথায় , তার পোষ্য কুকুরটি অত্যন্ত ছোট এবং শান্ত । রেণুকা চৌধুরী সাংবাদিকদের জানান , “সরকার হয়তো সংসদের ভিতরে অন্য প্রাণীদের পছন্দ করে না, কিন্তু সমস্যাটা কোথায়? এটা এত ছোট প্রাণী । এ কাউকে কামড়াবে না। সংসদের ভেতরে কেন এতে সমস্যা হবে? যারা কামড়ায়, তারা সংসদের ভেতরেই আছে।”

রেণুকা চৌধুরীর এই ঘটনায় তীব্র নিন্দা করেছে গেরুয়া শিবির । সাংসদ জগদম্বিকা পাল চৌধুরী , এই ঘটনাকে সুযোগ সুবিধার অপব্যবহার বলে দাবী করেছেন । তার কথায় , “বিশেষ সুযোগ-সুবিধা কাউকে নিয়ম লঙ্ঘন করতে বা সংসদে পোষ্যকে আনার সুযোগ দেয় না। সবাইকে, জবাবদিহিতা করতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.