প্রথমবার নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হলো রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আজ সকাল ১০:৫৭ মিনিটে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হাজির হন তিনি। এখানেই তাকে নানা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে সকাল থেকে পুরো সিজিও কমপ্লেক্স ঘিরে রাখা হয়েছে নিরাপত্তা বাহিনী দিয়ে। তাহলে এই নিরাপত্তা বাহিনী কি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জন্য? এর উত্তর এখনো দেয়নি ইডি আধিকারিকরা।
কয়লা পাচার ও গরু পাচার মামলায় অনেক বার ডাকা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় ও নাম উঠে এসেছে তার। কিছুদিন আগে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায় কেও তলব করেছিল ইডি। কিন্তু তাদের উপর ছিল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির দুর্নীতির অভিযোগ। যদিও তারা এই হাজিরায় উপস্থিত হননি। এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরো পরিবারকে একের পর এক তলব করে চলেছে ইডি। তবে এতবার তলবের পরও কোন সিদ্ধান্তে আসতে পারেনি ইডি।
এর আগে বিদেশ থেকে সোনা আনার অভিযোগে জিজ্ঞাসা বাদ করা হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায় কে। রুজিটা বন্দ্যোপাধ্যায় বলেন,” আমি সবসময়ই হাজিরা উপস্থিত হয়েছি ,এবং সমস্ত নথিপত্র ও জমা দিয়েছি”। ইতিমধ্যেই হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে,” এই তদন্ত যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার জন্য”।







