রাজনীতি

বঞ্চিতদের দ্বিতীয় সুযোগ দেওয়া দরকার!পর্যবেক্ষণ বিচারপতির

বিচারপতি অমৃতা সিনহা এবার বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ করা যায় কিনা তা নিয়ে আলোকপাত করলেন। নিয়োগ দুর্নীতি মামলায় যারা চাকরি হারিয়েছেন তাদের দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত এমন মন্তব্য ও করতে শোনা যায় তাকে।

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে ৯৬ জনকে শনাক্ত করেছিলেন তাদেরকে পর্ষদ অফিসে হাজির হয়ে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ দাখিলের নির্দেশ দিয়েছিল আদালত।এদিন পর্ষদ আদালতে ৯৪জন কোনও শংসাপত্র দাখিল করতে না পারায় বিচারপতি ওই ৯৪ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। একই সঙ্গে বিচারপতি ২০১৬ সালের প্যানেল ১৮ অক্টোবরের মধ্যে প্রকাশের নির্দেশ দেন।

বিচারপতি অমৃতা সিনহা মঙ্গলবার ২০১৬ সালে প্রাথমিকে মোট কতজনের বেআইনি নিয়োগ হয়েছে?সেটা কি পর্ষদের রিপোর্টে আছে?কিনা তা জানতে চাইলে পর্ষদের তরফ থেকে জানানো হয় ৯৬টি বেআইনি নিয়োগের মধ্যে ৯৪ জন কোনও শংসাপত্র দাখিল করতে না পারায় তাঁদের নিয়োগ বাতিল করা হয়েছে।

বিচারপতি অমৃতা সিনহা জানতে চান”প্রাথমিক স্কুলে শিক্ষকদের মোট শূন্যপদ কত, সেখানে কোনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কিনা”। বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়ে বিচারপতি আরও বলেন,”নিয়োগ দুর্নীতির জেরে যারা বঞ্চিত হয়েছেন, তাঁদের দ্বিতীয় সুযোগ দেওয়া দরকার। প্রার্থীদের বয়স টাও দেখা দরকার। অনেকে বয়স পেরিয়ে গিয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.