রাজনীতিরাজ্য

নিজের বাড়িতেই রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

গত মাসেই মুখ্যমন্ত্রী স্পেন এবং দুবাই সফরে গিয়েছিলেন। গত পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার বিদেশ সফরে গিয়ে ফের পায়ে চোট পান তিনি।

প্রায় এক মাস হতে চলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যাননি। নিজ বাড়িতে থেকেই যাবতীয় কাজ সামলাচ্ছেন মূখ্যমন্ত্রী। বিদেশ সফর থেকে ফিরে তাঁর পায়ের আঘাতের চিকিত্‍সার প্রয়োজন হয়। গত ২৪ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে পায়ের চিকিত্‍সার পরে বাড়ি থেকেই রাজ্যের যাবতীয় কাজের তদারকি করছেন মুখ্যমন্ত্রী।আর চলাফেরার ক্ষেত্রেও আপাতত কিছু বিধিনিষেধ মানতে হবে। বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, সোমবার থেকে নবান্নে যদি মুখ্যমন্ত্রী না যেতে পারেন, তাহলে এই বৈঠক তাঁর বাড়িতেই হতে পারে।
যদিও এর আগে এইরূপ ঘটনার কোনো নজির আছে কিনা তা নিয়ে বিরোধী মহলে আলোচনা শীর্ষে। উঠে আসছে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের উদাহরণ।

মমতার কালীঘাটের বাড়িতে এর আগেও গন্যমান্য ব্যক্তিবর্গরা এসেছেন এবং ইতিহাস গড়েছেন। এবার বৃহস্পতিবার আরো একটি ইতিহাস গড়তে চলেছে কালীঘাটের বাড়ীটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.